ভালুকায় ইঞ্জিনিয়ার মহিউদ্দিনের মতবিনিময় সভা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৩
ময়মনসিংহ-১১ ভালুকা উপজেলার আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মহীউদ্দিনের পক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেছেন, ভালুকার উন্নয়ন করতে হলে আগামী নির্বাচনে নৌকার মাঝি বদলাতে হবে এবং সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার মো. মহীউদ্দিনকে প্রার্থী করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। বুধবার বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নে সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বিশিষ্ট মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীদের উপস্থিতিতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা দেন। সভায় শিল্পপতি স্থপতি আলী হোসাইন, আ’লীগ নেতা জুলহাস উদ্দিন মাষ্টার, আবুবকর সিদ্দিক, যুবলীগ নেতা আবু সাঈদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আজিজুল হক, কৃষকলীগ নেতা হারুন-অর-রশিদ, মাজহারুল হক সুহেল, ভালুকা উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আফতাব উদ্দিন খান, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গাজী লাল মাহমুদ সরকার, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক তোফায়েল আহাম্মেদ বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।