সীমান্তে ড্রোন ব্যবহার মিডিয়ার খবর এটা ভারত সরকারের কোন অফিসিয়াল সিদ্ধান্ত নয়। উভয় সরকারের সিদ্ধান্ত ছাড়া এটা বাস্তবায়ন করা হবে না। সীমান্ত হত্যা দুঃখজনক। এটিকে জিরো পর্যায়ে আনার জন্য ভারত সরকার বদ্ধ পরিকর বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল কাস্টম ও ইমিগ্রেশন অফিস পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
এ সময় হাই কমিশনারের সঙ্গে ছিলেন ভারতীয় দূতাবাসের ফাস্ট সেক্রেটারি বিজয় সিলভার্স, কাউন্সিলর চন্দ্রিমা রায় এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোয়েজ্জদ্দীন আহমেদসহ ৪ সদস্যের প্রতিনিধি দল। পরে পঙ্কজ শরণ বেনাপোলের ওপারে ভারতের পেট্রপোলে বন্দর ( সিডাবলুুসি), কাস্টম ইমিগ্রেশন, বিএসএফ ও বন্দর ব্যবহারকারীদের সাথে আমদানি-রফতানি সম্পর্কিত বৈঠকে যোগ দেন।
