মাদক পাচারকারীরা তাদের কার্যসিদ্ধির জন্য এমন কোনো পন্থা নেই যে তারা অবলম্বন করে না। কিন্তু মায়ের কাছে মামা বাড়ির গল্প নিয়ে রাগারাগি করলে ফলটা বরং উল্টোই হয়। আর এই গল্প বলতে গিয়ে নারী পুলিশের হাতে ধরা খেয়েছেন গর্ভবতী সেজে কোকেন লুখিয়ে রাখা এক নারী!
কলম্বিয়ার বোগোটা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সমপ্রতি কানাডার নাগরিক তাবিহা লেহ হুদসিকে গ্রেফতার করে। হুদসি টরেন্টোগামী একটি বিমানে কানাডা যাওয়ার চেষ্টা করে। এসময় এক নারী পুলিশ তার কাছে জানতে চান তিনি কতদিন ধরে গর্ভবতী। আর এতেই ক্ষেপে যায় হুদসি। উল্টো নারী সদস্যের ওপর ক্ষিপ্ত হয় সে। বলে, কানাডার নারীদের এইভাবে কেউ জিজ্ঞাসা করে না। আর এতেই সন্দেহ করেন পুলিশের ওই সদস্য। তিনি ওই নারীর পেটে হাত দিয়ে অত্যন্ত ঠান্ডা এবং শক্ত কিছু অনুভব করেন। আর তখনই তিনি পুরো শরীর তল্লাসি করেন। পরে নকল পেটে সন্তান নয়, পাওয়া যায় যুব সমাজ ধ্বংসকারী দুই কেজি কোকেন! এর আর্থিক মূল্য প্রায় ৬০ হাজার মার্কিন ডলার। দেশটির পুলিশ জানিয়েছে, বিমাবন্দরটিতে মাদক পাচারকালে অনেকে ধরা খেয়েছে। চলতি বছর প্রায় দেড়শত পাচারাকারীকে গ্রেফতার করা হয়েছে। সরকার জানিয়েছে, কলম্বিয়ার কারাগারে ৮৭৪ জন বিদেশি আটক আছেন যারা মাদক পাচারের সঙ্গে জড়িত। -বিবিসি
