বিএনপির সংসদে যোগদানের সিদ্ধান্ত হয়নি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৫
বিএনপি এখন পর্যন্ত সংসদের চলতি অধিবেশনে যোগদানের কোন সিদ্ধান্ত নেয়নি। কবে তারা সংসদে যোগদান করবে তা এখনো নির্ধারণ হয়নি। বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবদিন ফারুক গতকাল রাতে ইত্তেফাককে জানান, তাদের দলীয় প্রধান আগামীকাল শনিবার চারদিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন। তিনি ঢাকায় ফিরে আসার পর পার্লামেন্টারি পার্টির সভায় আলোচনা করে সংসদে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত হবে।