মাতালের দৌড় ৯৬০ কি.মি পর্যন্ত!

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৫
একটানা কি ৯৬০ কিমি পর্যন্ত দৌঁড়ানো সম্ভব! তাও আবার ভাইয়ের বিয়েতে! সম্ভব, যদি কেউ মাতাল হয়। যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক ব্যক্তি ভাইয়ের বিয়েতে না গিয়ে কেবল দৌঁড়াচ্ছিলেন। প্যাট্রিক সুমাচার তার ভাইয়ের বিয়েতে যাচ্ছিলেন। কিন্তু গাড়িতে নয়, দৌঁড়ে। বিয়ের সবাই কনের বাড়িতে পৌছালেও প্যাট্রিক যাননি। তিনি বিয়ে বাড়ি অতিক্রম করে ৯৬০ কি.মি পর্যন্ত চলে গেছেন। বিয়ের খাবার তার কপালে জোটেনি। তিনি গেলেন লাল দালানে তার শ্বশুর বাড়ি! পুলিশ তাকে সেই স্থানেই নিয়ে গেল। পুলিশ জানিয়েছে, প্যাট্রিক ছিল মাতাল। তার কাছে একটি কালো রঙের পিস্তল পাওয়া গেছে। প্যাট্রিক পুলিশকে জানায়, সে গাড়ি চালাতে পারে। কিন্তু ড্রাইভিং লাইসেন্স হারিয়ে যাওয়ার কারণে তিনি গাড়ি চালাননি। কিন্তু গাড়িতে আসতেও কি লাইসেন্স লাগে! মাতালের যতো কান্ড! -রয়টার্স