সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৮
অনলাইন নিউজ এজেন্সি ‘এশিয়ান নিউজ ব্রডকাস্ট-২৪’ এর সিনিয়র রিপোর্টার ও বাংলাদেশ কেবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব আহমেদ সিরাজের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফোরামের রাজশাহী বিভাগীয় নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় মহাসচিব আসাদুল ভূইয়া তপন ও সাংগঠনিক সম্পাদক শাহাদাত্ হোসেন মুন্না। গত শনিবার রাতে ঢাকার শান্তিনগর প্লাজার অফিসে কাজ করার সময় সিরাজের উপর হামলা চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। -প্রেস-বিজ্ঞপ্তি