ব্রাহ্মণবাড়িয়ায় চক্ষু শিবির

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৩২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বেসরকারি সংস্থা ‘আশা’র সহযোগী সংগঠন হোপ ফর দি পুওরেস্ট-এর উদ্যোগে গত ৬ সেপ্টেম্বর বিনামূল্যে চক্ষু চিকিত্সা শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার প্রত্যন্ত অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে ২ হাজার রোগীকে বিনামূল্যে চিকিত্সা দেয়া হয়। সরাইল উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকৌশলী মোঃ শাহজাহান মিয়া প্রধান অতিথি হিসেবে চক্ষু শিবির উদ্বোধন করেন। আশা ইন্টারন্যাশনালের চিফ অপারেটিং অফিসার মোঃ এনামূল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেন, আশার পরিচালক তৌফিকুল ইসলাম চৌধুরী ও আজিম হোসেন।