ভোলায় জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) এর স্কুল কমিটি গঠন করা হয়। গত শনিবার শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কমিটি গঠন করা হয়। এনসিটিএফ এর স্কুল কমিটির মিতুকে সভাপতি ও হালিমাকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শিশুদের দেয়া মতামতের ভিত্তিতে শিশুরাই শিশুদের এনসিটিএফ এর স্কুল কমিটি গঠন করে।
কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি কান্তা, তাইয়েবা, যুগ্ম সম্পাদক সাদিয়া, আফরিন, সাংগঠনিক সম্পাদক রুম্পা ও ফারজানা, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আকলিমা, নিউজ লেটার ও তথ্য বিষয়ক সম্পাদক ফাহিমা, ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লিলি, কমিটির নির্বাহী সদস্যরা হলেন, আকলিমা, জান্নাত, সুরভী, ফাতেমা, নিপা, সোনিয়া, রিয়া, ইতি।
