ঝিনাইগাতীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৩৩
গত ৮ সেপ্টেম্বর রবিবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে “সবাই হবো সাক্ষর আর দক্ষ, একুশ শতকে এই আমাদের লক্ষ্য”— প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক।