বাংলাদেশ মহিলা পরিষদ, স্বরূপকাঠি সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে সচেতনতা বৃদ্ধির লক্ষে তৃণমূলে তরুণীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার মহিলা পরিষদ স্বরূপকাঠি সাংগঠনিক জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক মালতী রানী বোসের সভাপতিত্বে ফজিলা রহমান মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফজিলা রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন, সহকারি অধ্যাপক পরিমল চন্দ্র বিশ্বাস, উপজেলা মহিলা পরিষদের সম্পাদক নার্গিস জাহান, সদস্য মীরা রানী চৌধুরী ও কলেজ শিক্ষার্থী রুবাইয়াত শাহরিন এশা প্রমুখ।
