প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার নমুনা প্রশ্ন:পর্যায়-২ : প্রাথমিক বিজ্ঞান

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৬
গত বুধবারের পর সময় - ২ .৩০ ঘণ্টা পূর্ণমান - ১০০ [দ্রষ্টব্য: ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক] ২৬) শুদ্ধ উত্তরটি চিহ্নিত কর- (ক) চাঁদ একটি নক্ষত্র (খ) চাঁদ একটি উপগ্রহ (গ) চাঁদ একটি গ্রহ (ঘ) চাঁদ একটি গ্রহাণু ২৭) দিন-রাত্রির কারণ হলো- (ক) পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে (খ) সূর্য উদয় হয় ও অস্ত যায় (গ) পৃথিবীর নিজ অক্ষের ওপরে পাক খায় (ঘ) চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে ২৮) ঋতু পরিবর্তন হয় কখন? (ক) পৃথিবীর আহ্নিক গতির জন্য (খ) পৃথিবীর বার্ষিক গতির জন্য (গ) পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার বলে (ঘ) সূর্যের তাপমাত্রার পরিবর্তন ঘটে বলে ২৯) কোনটি সৌরজগতের বস্তু নয়? (ক) পৃথিবী (খ) ধুমকেত ু(গ) গ্যালাক্সি (ঘ) চাঁদ ৩০) অনেকগুলো নক্ষত্র মিলে কোনটি তৈরি হয়? (ক) সৌরজগত্ (খ) মহাবিশ্ব (গ) গ্যালাক্সি (ঘ) মহাকাশ ৩১) সূর্যে প্রধানত কোন গ্যাস পাওয়া যায়? (ক) নাইট্রোজেন (খ)নিয়ন (গ)হাইড্রোজেন (ঘ) অক্সিজেন ৩২) পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে কত সময় লাগে? (ক) ৩৫৬ দিন ৮ ঘণ্টা (খ) ৩৫৬ দিন ৬ ঘণ্টা (গ) ৩৬৫ দিন ৮ ঘণ্টা (ঘ) ৩৬৫ দিন ৬ ঘণ্টা ৩৩) পৃথিবীর মেরু রেখাটি কক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে? (ক) ৬৬ ডিগ্রি (খ) ৭৭ ডিগি (গ) ৮৮ ডিগ্রি (ঘ)৯৯ ডিগ্রি ৩৪) কোন ঋতুতে আমরা সূর্যের নিকটতম থাকি? (ক) বসন্ত (খ) গ্রীষ্ম (গ) শরত্ (ঘ) শীত ৩৫) কত দিনে চন্দ্রমাস পূর্ণ হয়? (ক) ২৭ দিনে (খ) ২৮ দিনে (গ) ২৯ দিনে (ঘ)৩০ দিনে ৩৬) সৌরজগতের বর্তমান গ্রহের সংখ্যা কত? (ক) ৯ (খ) ৮ (গ) ৭ (ঘ) ১০ ৩৭) সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? (ক) বুধ (খ) শুক্র (গ) বৃহস্পতি (ঘ) প্লুটো ৩৮) পৃথিবীর উপগ্রহ কয়টি? (ক) ৮ (খ) ৯ (গ) ৭ (ঘ) ১ ৩৯) পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? (ক) বুধ (খ) শুক্র (গ) মঙ্গল (ঘ) নেপচুন ৪০) কোনটির ওজন, আয়তন ও আকার নেই? (ক) বাতাস (খ) আলো (গ) টেবিল (ঘ) রাস্তা ২।শূন্যস্থান পূরণ করঃ ১x১০ = ১০ ক)বৈদ্যুতিক বাতি জ্বালালে বিদ্যুত্ শক্তি ——শক্তিতে রূপান্তরিত হয়। খ) পদার্থ —— দ্বারা গঠিত। গ)তাপ দিলে পদার্থের —— পরিবর্তন ঘটে। ঘ) তীব্র ঠান্ডায় খাদ্যে ——জন্মায় না। ঙ)জাঙ্ক ফুডে —— নেই। চ)বসন্ত রোগের জীবাণু —— মাধ্যমে ছড়ায়। ছ)বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের বিভিন্ন শারীরিক পরিবর্তন ঘটে। জ)H1N1 নামক একধরনের ভাইরাসের কারণে সোয়াইন ফ্লু হয়। ঝ) বিপুল সংখ্যক গ্যালাক্সি ও এদের মধ্যবর্তী স্থান মিলে মহাবিশ্ব। ঞ) তত্ত্ব সৃষ্টি করতে উদ্ভাবনী চিন্তা প্রয়োজন। ৩.অল্প কথায় উত্তর দাও ঃ ১x১০= ১০ ক)পদার্থ কাকে বলে? খ)পাঁচটি জাঙ্কফুডের নাম লিখ। গ)সোয়াইন ফ্লুর ভাইরাসের নাম কী? ঘ)বায়ুবাহিত ৩টি রোগের নাম লিখ। ঙ)ডেঙ্গু কীভাবে ছড়ায়? চ)গ্যালাক্সি কাকে বলে? ছ)ঋতু পরিবর্তনের কারণ কী? জ)দিন ও রাত্রি হয় কেন? ঝ)আহ্নিকগতি কাকে বলে? ঞ) চাঁদ ও সূর্য সমান দেখায় কেন? ৪.বর্ণনামূলক প্রশ্ন (‘ক’ ও ‘ঞ’সহ ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে)ঃ ৫x৮= ৪০ ক) চিত্রসহ দিন রাত্রির কারণ ব্যাখ্যা কর। খ) ডেঙ্গু জ্বরের লক্ষণ কী কী? ডেঙ্গু প্রতিরোধের কী কী করবে? গ) বয়:সন্ধিকাল কী? এ সময়ে কী কী পরিবর্তন ঘটে? ঘ) সংক্রামক রোগ কী? সংক্রামক রোগ কীভাবে প্রতিরোধ করা যায় লিখ। ঙ) ঋতু পরিবর্তন কেন হয়? চ) জাঙ্ক ফুড কাকে বলে? জাঙ্ক ফুডের অপকারিতা লিখ। ছ) বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ বর্ণনা কর। জ) পদার্থের দিন দশার বৈশিষ্ট্য বর্ণনা কর। ঝ) তাপ কীভাবে সঞ্চারিত হয়? ঞ) অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলির উত্তর দাও : নাসার জ্বর ১০৪০ ফারেনহাইটের ওপরে। তার ক্ষুধা কম লাগে, নাক দিয়ে পানি পড়ে। তার ব্যবহূত জিনিসপত্র স্পর্শ করা যাবে না। ক) নাসা কোন রোগে আক্রান্ত হয়েছে? ১ খ) নাসার আক্রান্ত ভাইরাসের নাম কী? ১ গ) নাসার আক্রান্ত রোগের লক্ষণ কী কী? ১ ঘ) নাসা যে রোগে আক্রান্ত এ রোগ হলে করণীয় কী? ১