হোমনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের সাতজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে। এর মধ্যে হুইল চেয়ারপ্রাপ্তরা হলেন— রামকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের সাইফুল ইসলাম, পশ্চিম শ্রীমদ্দির আমির হোসেন, শ্রবণ যন্ত্রপ্রাপ্তরা হলো, ফতেপুরের মো. আশরাফুল, পূর্ব শ্রীমদ্দির শরিফ মিয়া, চশমাপ্রাপ্তরা হলো, ফতেপুরের মর্জিনা আক্তার, মাথাভাঙ্গার সবুজ মিয়া ও তানিয়া আক্তার। এছাড়া সমাজ সেবা অফিসের উদ্যোগে উপজেলার ৫টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ১২ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া তাদের হাতে এসব উপকরণ তুলে দেন। এসময় ইউএনও মো. হেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আঃ মজিদ, ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লা ও শেফালী বেগম, এটিইও কবির হোসেন ও সংশ্লিষ্ট স্কুলের প্রধানগণ উপস্থিত ছিলেন।
