সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৬
ভারতেশ্বরী হোমসে নবীন বরণ অনুষ্ঠান মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ নারী জাগরণ ও নারী শিক্ষার জন্য অন্যতম বিদ্যাপিঠ ভারতেশ্বরী হোমসের একাদশ শ্রেণীর ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মির্জাপুর উপজেলার ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল প্রতিভা মুত্সুদ্দি মিলনায়তনে (পিপিএম হলে) এ অনুষ্ঠানের আয়োজক ছিলেন ভারতেশ্বরী হোমসের ছাত্রী সংসদ। প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত এবং কুমুদিনী কল্যাণ সংস্থার অন্যতম পরিচালক প্রতিভা মুত্সুদ্দি। গোয়ালন্দে মাদকসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা \ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী সার্কেলের একটি দল গত বৃহস্পতিবার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে হেরোইন ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, পাইকারী মাদক সম্রাট দৌলতদিয়ার শাহাদত মেম্বার পাড়ার মাদার কাজীর সহকারী যশোরের শার্শা উপজেলার মোফাজ্জেল মন্ডল (৪৫), ময়মনসিংহ কোতয়ালী থানার পুঁইজোর গ্রামের শফিকুল ইসলাম (৩৫) ও রাজবাড়ী সদর আল¬াদিপুরের ফারুক হোসেন (৩০)। তাদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইনসহ ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কুমিল্লায় গ্র্যাজুয়েট ডাক্তারদের সেমিনার অনুষ্ঠিত কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে গত বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের যৌথ উদ্যোগে গ্র্যাজুয়েট ডাক্তারদের এক সেমিনার অনুষ্ঠিত হয়। হাসপাতালের পরিচালক ডা. হাবিব আবদুল্লাহ সোহেলের সভাপতিত্বে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা বিএমএর সভাপতি ডা. গোলাম মহিউদ্দিন দীপু। এতে অন্যান্যের মধ্যে ছিলেন জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান সিদ্দিকী, জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. মুজিব রাহমান, হাসপাতালের উপ-পরিচালক ডা. স্বপন কুমার বর্ধন প্রমুখ। দলিল উদ্দিন খান প্রাইমারি স্কুলে বৃক্ষরোপণ আজ শনিবার টাঙ্গাইলের নাগরপুরের দলিল উদ্দিন খান প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০১৩ উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকার পলিসি ও অপারেশন পরিচালক মোঃ ফারুক জলীল। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা মাহফুজা বেগম, উপজেলা নির্বাহী অফিসার নাফিসা-আরেফীন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায় ও মোঃ বায়েজিদ খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফরহাদ আলী ও মোঃ সিরাজুল ইসলাম বিশ্বাস এবং ১২নং মোকনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান। — প্রেস বিজ্ঞপ্তি জীবননগরে পুলিশ পরিচয়ে ছিনতাই জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ জীবননগরে আলমগীর হোসেন নামে এক প্রতারক নিজেকে জীবননগর থানার পুলিশ সদস্য পরিচয় দিয়ে এক পথচারীর নিকট থেকে ৩ হাজার ৩শ’ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করেছে। পরে বিষয়টি জানাজানি হলে ছিনতাইকৃত টাকা ও মোবাইল ওই পথচারীকে ফেরত দিয়েছে। নান্দাইলে মত্স্য চাষীদের কর্মশালা নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত বৃহস্পতিবার দুপুরে দিনব্যাপী মত্স্য চাষীদের স্টেক হোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলার সিনিয়র মত্স্য কর্মকর্তা ড. মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ময়মনসিংহ জেলা মত্স্য কর্মশালার সুরেশ চন্দ্র সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ডফিস-সিস প্রকল্পের ময়মনসিংহ হাবের এ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান প্রমুখ। লাকসামে বিআরবির বিক্রয় কেন্দ্র উদ্বোধন লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার কুমিল্লার লাকসামে বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিঃ’র ৬৯তম বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। রিয়াজ টাওয়ারে বিক্রয় কেন্দ্রটি উদ্বোধন করেন, কোম্পানীর জিএম মোঃ হারুন উর রশিদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কোম্পানীর ডিজিএম ডিজেডএম মিজানুর রহমান, লাকসাম ইলেকট্রিক এন্ড ইলেক্ট্রনিকস এসোসিয়েশনের সভাপতি আহসান হাবিব মজুমদার, সেক্রেটারী আবদুল কাদের বাবুল প্রমুখ। লাকসামে হাজীদের প্রশিক্ষণ ক্যাম্প লাকসাম সংবাদদাতা \ গত বৃহস্পতিবার কুমিল্লার লাকসামে হজ্বযাত্রীদের নিয়ে এক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। লাকসাম পৌরসভার মিশ্রি ওয়ালিয়া দ্বীনিয়া মাদরাসা কমপ্লেক্সে এ প্রশিক্ষণ ক্যাম্পে প্রধান মেহমান ছিলেন, মৌকারা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা নেছার উদ্দিন ওয়ালিউল্লাহী। হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব জাহিদুল মাওলা চৌধুরী হেলালের পরিচালনায় হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন, জাতীয় ইমাম সমিতির কুমিল্লা জেলা সভাপতি ও লাকসাম থানা জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আহছানুল করিম আল আজহারী। হোসেনপুরে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের হোসেনপুর সদরে কুড়িঘাট সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্রের শাখা নদের উপর চর জেগে উঠায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা নির্মাণ করা হয়েছে। প্রাচীনকাল থেকে কুড়িঘাট দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নৌ-চলাচল করত। এ ঘাটে স্বাধীনতা যুদ্ধে শতাধিক নারী-পুরুষকে ধরে নির্মমভাবে গুলি করে হত্যা করে পাকবাহিনী। যা কুড়িঘাট বধ্যভূমি নামে সুপরিচিত। বর্তমানে এ ঘাটের রাস্তা দিয়ে চরাঞ্চলের হাজার হাজার মানুষ কষ্ট করে যাতায়াত করছে। স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে স্থানীয় হোসেনপুর ডিগ্রী কলেজ, কুড়িঘাটবাসী ও চরবিশ্বনাথপুর গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়া দিয়ে বাঁধ নির্মাণ করে রাস্তা তৈরি করে। কোটালীপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়া(গোপালগঞ্জ)সংবাদদাতা\ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে শোভাযাত্রা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বুরুয়া কেন্দ্রীয় নিত্যানন্দ সেবাশ্রম সংঘের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আশ্রম চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংবর্ধনা অনুষ্ঠানে মিলিত হয়। ডাঃ বাবুল দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলাবাড়ি ইউনিয়নের ১০টি বিদ্যালয়ের ১০৮ জন কৃতী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। মহেশপুরে বিএনপি নেতার মতবিনিময় মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি \ গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ-৩ আসন মহেশপুর কোটচাঁদপুর এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা এ্যাডভোকেট নান্নু মিয়া ফতেপুর ইউপি ভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ফতেপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরদার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নান্নু মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা থেকে বহিষ্কৃত নেতা মহিউদ্দীন। নাগরপুরে আওয়ামী লীগের কর্মীসভা নাগরপুর, (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত ও কর্মীসভা গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে সম্ভাব্য প্রার্থী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান সৃতি। নাগেশ্বরীতে দুই মাদকসেবীর জেল নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ নাগেশ্বরীতে দুই মাদকসেবীকে একমাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দুপুরে পুলিশ নাগেশ্বরী বাজার এলাকা থেকে মাদক সেবনের সময় গাঁজাসহ ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটের মজিবর রহমানের ছেলে শওকত (২০) ও পৌর এলাকার বানুর খামারের উমর আলীর ছেলে মফিজুলকে (১৮) আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের একমাসের জেল প্রদান করেন। গৌরনদীতে চেয়ারম্যান গার্ডেন উদ্বোধন গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়ে চেয়ারম্যান গার্ডেন উদ্বোধন করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যুবলীগ নেতা সৈকত গুহ পিকলু, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা (উ.) যুবদলের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টু। উপস্থিত ছিলেন মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনয় কান্তি অধিকারী, ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি সদস্য মোঃ জালাল সরদার, সদস্য অমল রায় প্রমুখ। বানারীপাড়ার আলতা স্কুল কমিটির নির্বাচন সম্পন্ন বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ বানারীপাড়ার আলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মোঃ রিয়াজুল ইসলাম রাজু সভাপতি ও শহিদ হাওলাদার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির বিদায়ী সভাপতি আলহাজ্ব মোঃ ইয়াসিন আলী বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে শিক্ষানুরাগী সদস্য মোঃ রিয়াজুল ইসলাম রাজুকে সভাপতি ও অভিভাবক সদস্য মোঃ শহিদ হাওলাদারকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। শেকড়ের অনুদান পেল প্রতিবন্ধী সাগর নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় সাড়া মিলেছে ভাগ্য বিড়ম্বিত শারীরিক প্রতিবন্ধী সাগরের মানবিক আবেদনে। এগিয়ে এসেছে একাধিক সহূদয় ব্যক্তি ও প্রতিষ্ঠান। গতকাল শুক্রবার মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ উদ্যোগ ‘শেকড়’ নাগেশ্বরী কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান ঢাকার পদ্মা লিমিটেডের দেয়া অর্থে কেনা গরু সাগরের হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন শেকড় সভাপতি মনোয়ার হোসেন সিদ্দিকী, সাংবাদিক লিটন চৌধুরী, জোবায়ের সিদ্দিকী স্বপন, পাভেল জামান, কীর্ত্তিকা সেন বিল্টু প্রমুখ। ফেনীতে শ্রমিক ফেডারেশনের সমাবেশ পরশুরাম সংবাদদাতা \ ফেনীতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফেনী জেলায় শ্রমিক সমাবেশ গত বৃহস্পতিবার বিকেলে শহরের মহিপালে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আবদুর রহিম বক্স দুদু, মোঃ আবুল বাহার, সাংগঠনিক সম্পাদক আজম চৌধুরী, ফেনী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাশেম মিলন। কোটালীপাড়া পৌরসভায় মানববন্ধন কোটালীপাড়া(গোপালগঞ্জ)সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর ইউনিয়নকে বিলুপ্ত করে পৌরসভায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। এ সময় ঘাঘর ইউনিয়নের চেয়ারম্যান নাদের আলী, ইউপি সদস্য আঃ ছামাদ গাজী, মোঃ ফায়েকুজ্জামান শেখ, কবিরুল ইসলাম হাজরা, শহীদ শরীফ, এসাহাক শেখ বক্তব্য রাখেন। মহাদেবপুরে কিন্ডার গার্টেনে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর মহাদেবপুরে মডার্ন কিন্ডার গার্টেনের ২০১২ সালের বাংলাদেশ প্রি-ক্যাডেট ও কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদপত্র, বৃত্তি প্রদান ও সংবর্ধনা উপলক্ষে গত বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মডার্ণ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ আইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব মোঃ ইব্রাহিম মিয়া। বিশেষ অতিথি ছিলেন প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম। ফরিদপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন ফরিদপুর প্রতিনিধি \ গত বৃহস্পতিবার অর্পিত সম্পত্তির খ তফসিল সম্পূর্ণ বাতিল ও দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা বিল প্রত্যাহারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। এ সময় বক্তব্য দেন জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেন, শিক্ষাবিদ রমেন্দ্রনাথ রায় কর্মকার, নারী অধিকার কর্মী রুমা সাহা ও জেলা পূজা উদযাপন পরিষদের অরুণ মন্ডল এবং নির্মল সাহা। নওগাঁয় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের স্মারকলিপি নওগাঁ প্রতিনিধি \ নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ যৌথভাবে ‘দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইন ২০১৩ ’ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন। এসময় মধুসূদন প্রামানিক, চিত্তরঞ্জন সাহা, অধ্যাপক প্রণব রঞ্জন বসাক, তুহিন কান্তি চৌধুরী, বিভাস মজুমদার গোপাল প্রমুখ উপস্থিত ছিলেন। নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশনের ছাগল বিতরণ নীলফামারী প্রতিনিধি \ গত বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে নীলফামারী সদরের খোকশাবাড়ী ইউনিয়নের ৬৭টি পরিবারের মাঝে ছাগল ছানা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন রংপুর ডিভিশনের ডিভিশনাল ডিরেক্টর ডাঃ গ্লোরিয়াস গ্রেগরী দাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা কেরামত আলী, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান এবং খোকশাবাড়ী সমন্বিত গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি গঙ্গারাম রায় উপস্থিত ছিলেন। নেত্রকোনায় ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও চিকিত্সা নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার বারহাট্টা উপজেলার সামপ্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও আহতের মাঝে ফ্রি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করে চিকিত্সা প্রদান করা হয়। গত বৃহস্পতিবার ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নেত্রকোনা জেলা বিএনপি নেতা প্রফেসর ডাঃ আনোয়ারুল হকের নেতৃত্বে বারহাট্টার সিংধা ইউনিয়নে এই চিকিত্সা প্রদান ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা প্রফেসর ডাঃ আনোয়ারুল হক, সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান খান প্রমুখ। রাজশাহীতে অগ্রণী ব্যাংক ম্যানেজারদের সম্মেলন রাজশাহী অফিস \ অগ্রণী ব্যাংকের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর অঞ্চল ও সাহেববাজার শাখার শাখা ব্যবস্থাপকদের সম্মেলন গত বৃহস্পতিবার রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আউয়াল খান। রাজশাহী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক অশোক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক কল্পনা সাহা, নাটোর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক আবুল হাশেম, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক আমিরুল ইসলাম বক্তৃতা করেন।