গতকাল শুক্রবার কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়ন জাতীয় পার্টির(জেপি) উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতন মাঠে মাস্টার সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান, সভায় বক্তব্য রাখেন জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খান মোঃ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, ছাত্র সমাজের সভাপতি মন্জুরুল মাহাফুজ পায়েল, শ্রমিক পার্টির সভাপতি হারুন আর রশীদ, জেপি নেতা সহিদুল আলম, আঃ কুদ্দুস খান, আঃ সামাদ সিকদার, আঃ মান্নান হাওলাদার, মান লাল শীল, মোঃ শাহ আলম সেন্টু, মোতালেব সিকদার,শফি উদ্দিন হাওলাদার, নয়ন শিকদার, রাজিব শীল, মনজুরুল ইসলাম মুকুট, শারমীন আক্তার জোসনা প্রমুখ । বক্তারা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাত মজবুত করার লক্ষ্যে দলকে তৃণমুল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানান। পরে কাউখালীর রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতন ভোট কেন্দ্রের গণসংযোগ ও তদারকির জন্য ২১সদস্য বিশিষ্ট ভোট কেন্দ্র কমিটি গঠন করা হয়।
যশোরের বাঘারপাড়ায়
জেপির কর্মীসভা
যশোর অফিস জানায়, বৃহস্পতিবার বাঘারপাড়া পৌর জাতীয় পার্টি (জেপি) কার্যালয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মো. আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি (জেপি) যশোর জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আমিনুর রহমান। বক্তব্য রাখেন যশোর জেলা জেপির যুগ্ম আহবায়ক মো. ওয়াজেদ আলী সরদার। সভায় মো. আমির আলীকে আহ্বায়ক ও মো. বুলবুল ইসলাম টিপুকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট বাঘারপাড়া পৌর জেপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানানো হয়।
