রাষ্ট্রপতি কিশোরগঞ্জ যাচ্ছেন আজ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৮
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুদিনের সফরে আজ শনিবার কিশোরগঞ্জ আসছেন। তিনি শনিবার ও রবিবার কিশোরগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। শনিবার বিকালে জেলার পুরাতন স্টেডিয়ামে তাকে গণসংবর্ধনা দেয়া হবে। রবিবার গুরুদয়াল সরকারি কলেজে ও জেলা আইনজীবী সমিতি প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যোগদান করবেন।