বাংলাদেশ মহিলা দলের বাঁচা-মরার লড়াই আজ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫২
বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফররত বাংলাদেশ মহিলা ক্রিকেট দল আজ শনিবার তাদের স্বাগতিক বিপক্ষের বিরুদ্ধে বাঁচা-মরার টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সেনওয়েস পার্কে শুরু হবে খেলাটি। গত বৃহস্পতিবার বাংলাদেশের মেয়েরা তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নয় উইকেটে হেরে অমন দুর্দশায় পড়ে। কাজেই সিরিজে টিকে থাকতে হলে আজ জিততেই হবে দলটিকে। সফরকারীরা প্রথম খেলাটিতে টসে জিতে ব্যাটিং নিলেও মাত্র ৭৩ রানে অলআউট হয়ে যায়। ফলে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের ১৩.৩ ওভারে এক উইকেট হারিয়ে জয় তুলে নিতে কোন সমস্যা হয়নি। তৃষা ছেট্টি তার ব্যাটিংয়ের জন্য ম্যান অব দ্য ম্যাচ হন।