বাংলাদেশের রেফারি প্রশংসিত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৩
বাংলাদেশের রেফারিদের নেপালে এনে সাফ চ্যাম্পিয়নশিপের খেলা পরিচালনা করতে নামানো না হলেও শেষ পর্যন্ত ফাইনাল পরিচালনা করতে দেয়া হয়। বাংলাদেশের রেফারি তৈয়ব হাসান বাবু পরিচালনা করে দারুনভাবে প্রশংসিত হয়েছেন। দশরথের মাঠে বিতর্কহীন খেলা পরিচালনা করে তৈয়ব হাসান বাবু সবার প্রশংসা পান, এমনকি দর্শকরাও ম্যাচ শেষে হাততালি দিয়ে অভিনন্দন জানান রেফারিকে। উল্লেখ্য, এবারের সাফে রেফারিদের খেলা পরিচালনা ব্যাপক বিতর্ক তৈরি করেছিল।