শোক সংবাদ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৭
ডা. শামসুদ্দিন আহমেদ কুষ্টিয়া ভেড়ামারা শহরের জিকে ২ নং কলোনী ভিআইপি রোড এলাকার চিকিত্সক ও বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার উজ্জ্বল আহমেদের বাবা আলহাজ্ব ডা. শামসুদ্দিন আহমেদ (৮০) গত বৃহস্পতিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহে ....রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব উল আলম হানিফ প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। কাজী মোহাম্মদ মমিন উল্য¬াহ নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর ১ নং ওয়ার্ড মেম্বার কাজী মোহাম্মদ ওয়াসিমের বাবা কাজী মোহাম্মদ মমিন উল¬্যাহ (৬২) গত বুধবার জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। রোকসানা ইসলাম জেট এয়ারওয়েজ (ইন্ডিয়া) লিমিটেডের ম্যানেজার আরিফুর রহমান টুটুলের মা রোকসানা ইসলাম (৫৪) গত বুধবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। রওশনারা বেগম এফবিসিসিআই’র পরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এ্যাণ্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদের মা রওশনারা বেগম (৮০) গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন। তিনি ২ ছেলে ও ৬ মেয়ে রেখে গেছেন। এমদাদুল হক রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক এমদা মিঞা (৮০) গতকাল জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি ৫ ছেলে, ৪ মেয়ে রেখে গেছেন। দেশের প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ইব্রাহিম মিয়া কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের ইব্রাহিম মিয়া (১০১) বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহে .....রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। আনোয়ার হোসেন ডিপটি পিপল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বরিশাল শাখার কর্মকর্তা আনোয়ার হোসেন ডিপটি (৫৫) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। জাফর উল্লাহ খান চট্টগ্রামের প্রখ্যাত ব্যবসায়ী জাফর উল্লাহ খান গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ শনিবার বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়। তার মৃত্যুতে বিজিএমইএ চট্টগ্রাম শাখা গভীর শোক প্রকাশ করেছে।