মাওলানা এবিএম ওয়ালীউল্লাহ
আজ ১৪ সেপ্টেম্বর শরিয়তপুরের ডামুড্যা হুজুরের বড় ছেলে মাওলানা এবিএম ওয়ালীউল্লাহর ৭ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি ডেমরা এবং শরিয়তপুরে দোয়ার আয়োজন করা হয়েছে।
মো. মজিবুর রহমান ভুঁইয়া
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক মুখ্য প্রশাসনিক কর্মকর্তা আলহাজ্ব মো. মজিবুর রহমান ভুঁইয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পারিবারিকভাবে এতিমখানায় কোরানখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে।
আব্দুল গণি মাস্টার
ময়মনসিংহের গৌরীপুরের সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গণি মাস্টারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তার পরিবারের পক্ষ থেকে শুভানুধ্যায়িগণের কাছে দোয়া চাওয়া হয়েছে।
মোতাহার উদ্দিন হাওলাদার
বরিশালের উজিরপুরের জল্লা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার উদ্দিন হাওলাদারের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়িতে বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের ছেলে দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার হাসান-উজ-জামান মিলাদ মাহফিলে অংশ নেয়ার জন্য আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করেছেন।
