জেলায় গত বৃহস্পতিবার রাতে এক সাংবাদিককে গুলি করে মারতে গিয়ে ২ যুবলীগ ক্যাডার অস্ত্রসহ পুলিশের গ্রেফতার হয়েছে। তারা হলেন—জেলা শাখার সহ-সভাপতি জসিমউদ্দিন (৪৩) ও সদস্য নূর আহমদ (৪২)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে শহরের মোহাজেরপাড়ার বাসিন্দা ও যুবলীগ নেতা জসিমউদ্দিন এবং নূর আহমদ গত বৃহস্পতিবার দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি সাঈদ জালালকে গুলি করে মারতে তার বাসায় যায়। এ সময় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘেরাও করে দেশি আগ্নেয়াস্ত্রসহ তাদের গ্রেফতার করে। তবে এ অস্ত্র তাদের নয় বলে গ্রেফতার হওয়া যুবলীগ নেতারা দাবি করেছে। এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, জমি বিক্রির টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে এ ঘটনা ঘটেছে।
