২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাঠ বাংলা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৯
শিক্ষার্থীরা আজ এক কথায় প্রকাশ আলোচনা করা হলো: বই: ১। ফুটে আছে যা - ফুটন্ত ২। যে আলো দেয় - প্রদীপ ৩। চোখে দেখতে পায় না এমন - অন্ধ ৪। নিদ্রিত অবস্থায় মনের অনুভূত অবস্থা - স্বপ্ন। শখের মৃিশল্প: ১। মাটির তৈরি শিল্প - মৃিশল্প ২। শিল্পের কলা - শিল্পকলা ৩। রেখা দিয়ে আঁকা ছবি - নকশা ৪। টিপে টিপে যে পুতুল তৈরি করা হয় - টেপাপুতুল ৫। মাটির জিনিস তৈরি করে যে - কুমোর ৬। আঠা যুক্ত আছে যাতে - আঠালো ৭। পুরুষানুক্রমিক ধারা - ঐতিহ্য ৮। রুপার মতো রং - রুপালি। স্বদেশ: ১। নিজের দেশ - স্বদেশ ২। রং তুলি দিয়ে ছবি আঁকেন যিনি - শিল্পী ৩। নদী মাতা যার - নদীমাতৃক ৪। নানা ধরনের পাখি - পাখপাখালি ৫। বিহঙ্গের ধ্বনি - কাকলি। কাঁকনমালা আর কাঞ্চনমালা: ১। মাঠে গরু চরায় যে - রাখাল ২। রাজার পুত্র - রাজপুত্র ৩। হাতি রাখার স্থান - হাতিশাল ৪। ঘোড়া রাখার স্থান - ঘোড়াশাল ৫। রাজার প্রসাদ - রাজপ্রসাদ ৬। রাজার ধনসম্পদ যেখানে থাকে - রাজকোষ ৭। আবর্জনা ফেলার জায়গা - আস্তাকুড় ৮। যার কোন স্বাদ নেই - বিস্বাদ অবাক জলপান: ১। যে জলে স্বাদ নেই - বোবা জল ২। যে রোগ হলে জল দেখলেই রোগী ভয় পায়-জলাতঙ্ক ৩। পথ দিয়ে যাওয়া আসা করে যে - পথিক ৪। যা বিশ্বাস করা যায় না - অবিশ্বাস্য। ঘাসফুল: ১। ঘাসের ছোট ছোট ফুল - ঘাসফুল ২। নীল যে আকাশ - নীলাকাশ। দেখে এলাম নায়াগ্রা: ১। সম্ভব নয় যা - অসম্ভব ২। প্রবল স্রোত বিশিষ্ট - খোরস্রোতা ৩। বিস্ময় উদ্রেক করে যা - বিস্ময়কর ৪। স্বাভাবিক জ্ঞানবুদ্ধি - কাণ্ডজ্ঞান ৫। নানা রূপে চিত্রিত - বিচিত্র। দুই তীরে: ১। নদীর তীর - তট ২। জনশূন্য স্থান - নির্জন ৩। অনবরত চলছে এমন - নিরবধি ৪। দিন ও রাতের মিলনকাল - সন্ধ্যা। ভাবুক ছেলেটি: ১। অনেকের মধ্যে একজন - অন্যতম ২। কোন কিছু খেয়াল করে দেখা - পর্যবেক্ষণ ৩। যার বিশেষ খ্যাতি আছে - বিখ্যাত ৪। নব উদ্ভাবিত - অভিনব ৫। ভাবে যে - ভাবুক। প্রার্থনা: ১। অন্তরের ভাব জানেন যিনি - অন্তর্যামী ২। প্রিয় যে জন - প্রিয়জন ৩। অন্ত নেই যার - অনন্ত ৪। সীমা নেই যার - অসীম ৫। অন্যের অনিষ্ট কামনা - অভিশাপ ৬। সৃষ্টি করেছেন যিনি - সৃষ্টিকর্তা স্মরণীয় যাঁরা চিরদিন: ১। বরণ করার যোগ্য - বরেণ্য ২। মেধা আছে এমন যে জন - মেধাবী ৩। অহংকার নেই যার - নিরহংকার ৪। বিচার - বিবেচনা ছাড়া যা - নির্বিচার ৫। কোনভাবেই পূরণ করা যায় না এমন - অপূরণীয় ৬। অধ্যাপনা করেন যিনি - অধ্যাপক ৭। শিক্ষা দেন যিনি - শিক্ষক ৮। ন্যায়ের জন্য যিনি জীবন দেন - শহিদ