হিংসা করার পরিণতি ভয়াবহ কেন ?

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫১
সৃজনশীল প্রশ্ন সময়: ২ ঘণ্টা ২০মিনিট পূর্ণমান: ৬০ [ যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও ] ১। জনাব নুরুল ইসলাম একজন সত্ কাস্টমস অফিসার । তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন । কোনো রকম অনিয়মের আশ্রয় তিনি গ্রহণ করেন না। এ কারণে তার ডিপার্টমেন্টের সবাই তাকে খুব সম্মান করে । একজন সত্ কর্মকর্তা হিসেবে কাস্টমস বিভাগে তার যথেষ্ট সুনাম রয়েছে । জনাব নুরুল ইসলামের এই সততা ও নিষ্ঠার পেছনে আখিরাতের বিশ্বাস তাকে অনুপ্রাণিত করেছে। তিনি এ কথা মনে প্রাণে বিশ্বাস করেন আখিরাতে বিশ্বাসীদের জন্য রয়েছে কল্যাণ আর অবিশ্বাসীদের জন্য রয়েছে মারাত্মক বিপর্যয়। ক.ইমান অর্থ কী ? ১ খ. ইমান আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমাদের জন্য একটি বড় নিয়ামক কেন বলা হয়েছে ? ২ গ. উদ্দীপকে জনাব নুরুল ইসলামের দায়িত্বশীলতার পেছনে কোনটি তাকে উত্সাহিত করেছে ? বুঝিয়ে লেখো । ৩ ঘ. উদ্দীপকে বর্ণিত সর্বশেষ উক্তিটির যথার্থতা কুরআন ও হাদিসের আলোকে মূল্যায়ন করো। ৪ ২। মাহমুদ ও রাকিব চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে শিক্ষা সফরে গিয়েছিল। তারা বনের মধ্যে এক বৃহদাকার হাতি দেখতে পেল। হাতি প্রসঙ্গে আলোচনার এক পর্যায়ে মাহমুদ রাকিবকে বলল, ইয়েমেনের এক শাসনকর্তা হাতিতে চড়ে কাবা ঘর ধ্বংস করতে গিয়েছিল। কিন্তু সে নিজেই ধ্বংস হলো। এ ঘটনার প্রেক্ষাপটেই কোরআনে একটি সূরা নাযিল হয়। ক. আল হুদা অর্থ কী ? ১ খ. হিংসা করার পরিণতি ভয়াবহ কেন ? ২ গ. উদ্দীপকে বর্ণিত সুরাটি হতে মাহমুদ ও রাকিব কী শিক্ষা লাভ করতে পারবে বলে তুমি মনে করো ? বুঝিয়ে বলো। ৩ ঘ.উদ্দীপকে কার শোচনীয় পরাজয়ের কথা বলা হয়েছে ? তার শোচনীয় পরাজয় সম্পর্কে বুঝিয়ে বলো। ৪ ৩। জনাব হাবিবুর রহমান অনেক ধনসম্পদের মালিক । তিনি গরিব দুঃখীদের সামান্য সাহায্য সহযোগিতা করেন । তিনি হিসাব করে কখনো নিয়মিত জাকাত আদায় করেন না। জাকাত আদায় করলে সম্পদ কমে যাবে । এই কারণে তিনি নিয়মমাফিক জাকাত আদায় করেন না। একদিন ইমাম সাহেব মসজিদে মুসল্লিদের উদ্দেশ্য করে বললেন, নিয়মিত জাকাত আদায় করলে সম্পদ বৃদ্ধি পায়। তিনি আরো বললেন, জাকাত ধনী ও দরিদ্রের মাঝের বৈষম্য দূর করে পারস্পরিক সমপ্রীতির বন্ধনকে সুদৃঢ় করে। ক. জাকাত ফরয হওয়ার শর্ত কতটি? ১ খ.জাকাতের নিসাব বলতে কী বোঝায় ? ২ গ. জাকাত সম্পর্কে জনাব হাবিবুর রহমানের দৃষ্টিভঙ্গি ইসলামি শরিয়তের আলোকে বুঝিয়ে বলো। ৩ ঘ.উদ্দীপকে ইমাম সাহেবের সর্বশেষ উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। ৪ পরবর্তী অংশ আগামীকাল আপনার মতামত জানাতে ফোন করুন ০১৭১৪৭০৫৭২৭ অথবা ই-মেইল anushilon.ittefaq [email protected]