সমপ্রতি, মালয়েশিয়ার র্যাকিং পাবলিক ইউনিভার্সিটি ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (আইআইইউএম’র) সাথে বাংলাদেশের ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট এর একটি দ্বিপাক্ষীক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। দ্বিপাক্ষীক এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইআইইউএম’র পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেক্টর (ইন্টারন্যাশনাল) প্রফেসর ডাটো শ্রী ড. জালেহা কামারুদ্দিন এবং বাংলাদেশের ইউনাইটেড কলেজ অব এভিয়েশনের পক্ষে স্বাক্ষর করেন ইউনাইটেড কলেজ অব এভিয়েশন এর নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আলী । অনুষ্ঠানে আইআইইউএম’র ডেপুটি রেক্টর আব্দুল আজিজ বারগাউট সহ ইউসিএ’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের এভিয়েশন সেক্টরে মানব সম্পদ উন্নয়নে কলেজটি আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ করে যাচ্ছে। মালয়েশিয়া ছাড়াও ইউকে, ইউএসএ, জার্মানী, চায়না, থাইল্যান্ড এর সাথে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট এর সাথে একই ধরনের চুক্তি রয়েছে। উক্ত চুক্তির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ক্রেডিট ট্রান্সফার, স্কলারশীপ ও চাকুরীর সুযোগ পাবে। এবং শিক্ষকরা এক্রচেঞ্জ প্রোগাম ও গবেষণার সুযোগ পাচ্ছেন। আরো বিস্তারিত জানতে ফোন করুন ০১৭৪৯৩০৬০৯০, ০২-৭৯১১৮৩১ নম্বরে।
