মির্জাপুরে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি দল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৫
ওয়ার্ল্ড ব্যাংক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল গতকাল শনিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিমধল্লা ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন। চা চক্রের পর পরিদর্শক দলের সদস্যরা স্কুল ও কলেজের বিভিন্ন শ্রেণি পরিদর্শন করে ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষকদের ধন্যবাদ জানান। এরপর অতিথিবৃন্দ একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন-বরণ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় কলেজ পরিচালনা ও শিক্ষকদের পক্ষ থেকে তাদের ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়। অধ্যক্ষ মিঃ মৃণাল কান্তি ঘোষের সভাপতিত্বে শিক্ষার মান উন্নয়নে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক খন্দকার সাজ্জাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা, প্রভাষক ফজলে রাব্বি, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি দলের সদস্য মিঃ সাভা সাইম, আন্না ড্যানিয়েল এবং অনুষ্ঠানের প্রধান অতিথি ও কলেজের প্রতিষ্ঠাতা ড. খোন্দকার শওকত হোসেন। পরে মির্জাপুর শিল্পকলা একাডেমি এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।