সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে আবারো পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে। পাথরের আঘাতে আবুল কাসেম (৫৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যবসায়ী টঙ্গী থেকে চট্টগ্রামে মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সুবর্ণ এক্সপ্রেস সীতাকুণ্ডের বারৈয়াঢালা এলাকা অতিক্রম করার সময় দুর্বৃত্তরা হঠাত্ ট্রেনে পাথর ছুঁড়লে যাত্রী আবুল কাসেম (৫৫) বুকে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। এসময় ট্রেনে থাকা কয়েকজন চিকিত্সক তাকে প্রাথমিক চিকিত্সা প্রদান করেন।
