সৃজনশীল পাঠদান, প্রশ্ন প্রণয়ন এবং শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা গতকাল ১৩ সেপ্টেম্বর শুক্রবার পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ বগুড়ায় অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ সেখ মোঃ আব্দুল মান্নান জানান, শিক্ষা ব্যবস্থায় সরকার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সৃজনশীল পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেছেন। এ পদ্ধতি সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান প্রয়োজন। পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং মানোন্নয়নে পল্লী উন্ন্য়ন একাডেমি, বগুড়া ও জেলা শিক্ষা অফিস, আয়োজিত এ কর্মশালায় ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক এমএ মতিনের তত্ত্বাবধানে কর্মশালাটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের রেকটর এ কে এম খায়রুল আলম ও অধ্যক্ষ সেখ মোঃ আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য ক্বারী মোঃ আব্দুর রাজ্জাক, মুহাঃ কোরবান আলী আনছারী এবং উপাধ্যক্ষ রবিউল করিম। মোঃ তানবিরুল ইসলাম, মোঃ জিয়াউর রহমান, ফারজানা হক শারমীন এবং টুলটুলি রানী বিশেষজ্ঞ বক্তা ছিলেন।
