বড়াইগ্রামে দিনমজুরকে গলা কেটে হত্যা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৬
নাটোরের গুরুদাসপুর উপজেলার শিধুলী গ্রামে আমিরুল ইসলাম দয়াল (৩০) নামে এক দিনমজুরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। সে আবুল কালামের একমাত্র ছেলে। এলাকাবাসী জানান, শনিবার সকালে মাঠে কাজ করতে আসা শ্রমিকেরা ধান ক্ষেতে গলাকাটা লাশটি পড়ে থাকতে দেখেন। পরে তাদের ডাকাডাকিতে স্থানীয় লোকজন এসে একই গ্রামের আমিরুল ইসলাম দয়ালের লাশ বলে শনাক্ত করেন। গুরুদাসপুর থানার এস আই জামাত আলী জানান, গত শুক্রবার রাতের যে কোন সময় তাকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।