আমি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (নন ক্যাডার) হিসেবে প্রায় ২৮ বছর ধরে চাকরি করছি। ২৮ বছরের মধ্যে প্রায় ১৬ বছর জাতীয় বেতন স্কেলের ৫ম গ্রেডে কর্মরত আছি। জাতীয় বেতন স্কেল ২০০৯ এবং বিভিন্ন গ্রেডে (নন ক্যাডার) কর্মকর্তাদের নির্দিষ্ট সময়ের পর ১টি সিলেকশন গ্রেড প্রদান করা হলেও ৫ম গ্রেডের কর্মকর্তারা একই সুবিধা থেকে বঞ্চিত। এর ফলে প্রায় ১৫ বছরের ব্যবধানের ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যা অত্যন্ত পীড়াদায়ক ও কষ্টকর। এই মূল বেতনের বৈষম্য দূর করতে ৫ম গ্রেডের কর্মকর্তাদের ১০ বছর পূর্তির একটি সিলেকশন গ্রেড ও পরবর্তী প্রতি ০৩ বছর চাকরির জন্য একটি করে ইনক্রিমেন্ট প্রদানের ব্যবস্থা করা জরুরি বলে মনে করি। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক
