ম্যানইউ আর্সেনাল জয়ী

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২০
রবিন ভ্যান পার্সি ও ওয়েন রুনির গোলে কোচ ডেভিড ময়েসের অধীনে নিজেদের মাঠে প্রথম জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার ইউনাইটেড গতকাল শনিবার দশজনের ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে। বিরতির পাঁচমিনিট আগে পার্সি বিতর্কিত পেনাল্টি থেকে গোলের সূচনা করেন। স্বরুপে ফেরা রুনির গোলটি আসে ৮১ মিনিটে, ফ্রিকিকের সুবাদে। দর্শকদের মন ভরাতে না পারা খেলাটি দেখতে মাঠে ছিলেন সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। এদিকে আর্সেনালের পক্ষে গতকাল অভিষেক নিয়েছেন জার্মান তারকা ও সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার মেসুত ওজিল। আর্সেনাল স্যান্ডারল্যান্ডকে ৩-১ গোলে হারায়।