ন্যাটওয়েস্ট সিরিজ চতুর্থ ওয়ানডে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২১
ন্যাটওয়েস্ট সিরিজের চতুর্থ ওয়ানডেতে গতকাল ইংল্যান্ড টসে জিতে সফরকারী অষ্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায়। কার্ডিফের সোফিয়া গার্ডেনের মাঠে ব্যাটে নেমে ৫৭ রান তুলতেই চার উইকেট হারায় সফরকারীরা। এরপর জর্জ বেইলির ৮৭ রানের উপর ভর করে ৪৯তম ওভারে অল আউট হওয়ার আগে সফরকারীরা ২২৭ রান সংগ্রহ করে। জেমস ট্রেডওয়েল তিনটি এবং স্টিভেন ফিন এবং বয়েড র্যানকিন দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাটে নেমে আট রান তুলতেই তিন উইকেট হারায় স্বাগতিকরা। ক্লিন্ট ম্যাককে এই উইকেট তিনটি শিকার করেন।