ইন্টারন্যাশনাল ক্লাব কাপে খেলতে মালয়েশিয়া যাবে চট্টগ্রামের ব্রাইট ক্রিকেট একাডেমী

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২২
মালয়েশিয়ার কুয়ালামপুরে অনু-ষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ক্লাব কাপ খেলতে প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রামের ‘ব্রাইট ক্রিকেট একাডেমী’। ভারত, শ্রীলংকা, বাংলাদেশ ও স্বাগতিক মালয়েশিয়ার চারটি ক্রিকেট একাডেমী দলের অংশগ্রহণে ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘ব্রাইট ক্রিকেট একাডেমী’। টুর্নামেন্টের প্রস্তুতি নিতে গত শুক্রবার থেকে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন শুরু করেছে ব্রাইট ক্রিকেট একাডেমীর বাছাইকৃত ক্রিকেটাররা। দলের প্রধান কোচ এসএম মুর্তজা রায়হান মিঠুর তত্ত্বাবধানে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অনুশীলন। ২১ সেপ্টেম্বর মালয়েশিয়া রওয়ানা হবে দলটি।