দীর্ঘ ৪৪ দিন অবকাশের পর আজ রবিবার সুপ্রিম কোর্ট খুলছে। যদিও অবকাশকালীন সময়ে হাইকোর্টের বেশ কয়েকটি বেঞ্চে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। খোলা ছিলো আপিল বিভাগের চেম্বার বিচারপতির বেঞ্চ। ইতিমধ্যে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন হাইকোর্টে বিভাগের কয়েকটি বেঞ্চ পুনর্গঠন করেছেন। আজ থেকে সেগুলো কার্যকর হবে।
গত ২ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের দেড় মাসের এই অবকাশ শুরু হয়।
