কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা বাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। কয়েকদিনের তিস্তা বাঁধের ডাংরারহাট এলাকায় একশ’ মিটার জুড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন আতংকে এলাকাবাসী তাদের বাড়ি-ঘর অন্যত্র সরিয়ে নিচ্ছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও ব্যাগ ও বাঁশের বান্ডাল দিয়ে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। ১৫/১৬ বছর পর রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের বহুল আলোচিত ডাংরার ব্যবসায় কেন্দ্রে তিস্তার ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হাশেম জানান, নদী তীরবর্তী তিস্তা বাঁধের সংস্কারের কাজ প্রতি বছর সঠিকভাবে হলে এ ভাঙ্গন দেখা দিত না। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, অস্থায়ী প্রতিরোধ হিসাবে তিস্তা বাঁধে ভাঙ্গন রোধে বালু ভর্তি জিও টেক্স ব্যাগ ও বাঁশের বান্ডাল দেয়া হচ্ছে।
