বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ক্ষমতার লোভে অন্ধ হয়ে আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে চায়। আন্দোলনের তীব্রতায় তাদের ক্ষমতায় থাকার অন্ধমোহ কেটে যাবে। তিনি গতকাল দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার বরুইয়াকান্দিতে চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।
তিনি আরও বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। তাদের এই একগুঁয়েমী অবস্থানের কারণে নির্বাচনকে ঘিরে অশান্তির কালো মেঘ দৃশ্যমান হচ্ছে।
চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ড. খন্দকার মারুফ হোসেন, জসিম উদ্দিন আহমেদ, আব্বাস উদ্দিন মাস্টার প্রমুখ।
