লন্ডনে আক্রমণকারী চক্রটি গণতন্ত্রের জন্য বিপজ্জনক

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৭
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সামপ্রদায়িক জঙ্গিবাদী গোষ্ঠী খুবই সক্রিয় হয়ে উঠছে। তাদের দোসররাই হামলা করেছে। লন্ডনে আক্রমণকারী চক্রটি গণতন্ত্রের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর নিজ বাসভবনে গতকাল শনিবার সকালে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। তিনি বলেন, আমি বিদেশের মাটিতে দেশীয় রাজনৈতিক চক্রান্তের শিকার। জামায়াত-শিবির, জঙ্গিবাদ ও তাদের পৃষ্ঠপোষক বিএনপি এই হামলার জন্য দায়ী। এটি একটি সন্ত্রাসী হামলা। কারণ সেখানে আমার ব্যক্তিগত বা কোনো পারিবারিক শত্রু নেই। যুদ্ধাপরাধীদের বিচার ও সাজা কেউ ঠেকাতে পারবে না। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার সি এ হালিম, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুল বারী, জেলা জাসদের সাধারণ সম্পাদক আঃ আলিম স্বপন, সহ-সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিং রায়, জনসংযোগ বিষয়ক সম্পাদক নবির উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক বুলবুল কবির, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি আখম গোলাম ফারুক, সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, বেনজির আহমেদ বেনু প্রমুখ।