বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকার যদি সমঝোতার পথে না এসে সংঘাতের পথে যায়, তাহলে গণঅভ্যুত্থান সৃষ্টির মাধ্যমে রাজপথেই সঙ্কটের ফয়সালা হবে। তখন সরকার সমঝোতায় আসতে বাধ্য হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে শনিবার জাতীয়তাবাদী পল্লী চিকিত্সক দল আয়োজিত আলোচনা সভায় মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী ও স্পিকার দুই জনই বলেছেন, সংসদ বহাল রেখে নির্বাচন হবে। এটা সম্পূর্ণ অবাস্তব। পৃথিবীর কোনো দেশে এই ধরনের দৃষ্টান্ত নেই। যুক্তরাজ্যেও এই ধরনের বিধান নেই।
এদিকে, শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারি কর্মকর্তাদের শেখানো বুলি আউড়ে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। তিনি অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করার জন্য আবারো জনগণের সমর্থন চেয়েছেন। কিন্তু আমাদের প্রশ্ন- গুম, হত্যা চালু রাখার নাম কি বিপ্লব?
অর্থনৈতিক প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ হয়েছে- জয়ের এই দাবিকে ভিত্তিহীন বলে অভিযোগ করে তিনি বলেন, তার এই বক্তব্যের সঙ্গে অর্থমন্ত্রীসহ অন্যান্য প্রতিষ্ঠানের দেয়া তথ্যের মিল নেই। ‘বিএনপির আমলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল’- এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, এই বক্তব্য সঠিক নয়, ‘৯৬ সালে আওয়ামী লীগের আমলে বাংলাদেশ দুর্নীতিতে ১ নম্বর হয়েছিল।’
সংসদে যাওয়া নির্ভর করছে সরকারের ওপর: ফারুক
বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্দলীয় সরকারের বিল আনা হবে কিনা এর ওপরই নির্ভর করছে আমরা সংসদে কবে যাব। গতকাল জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভায় তিনি একথা জানান।
ফারুক বলেন, সংসদে ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় সংবিধান সংশোধনের বিল সরকারি দলকেই আনতে হবে।
