জেলার জগদল সীমান্ত থেকে মনজুর আলী (২২) নামে এক বাংলাদেশিকে গতকাল শনিবার ভোরে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার ধর্মগড় ইউনিয়নের বালিয়া গ্রামের মনজুর আলী গতকাল ভোরে জগদল সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। ঠাকুরগাঁও সদর দপ্তর সেক্টরের মেজর তৌহিদ বিন-ইসাহাক বলেন, তাকে ফেরত আনতে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
পাটগ্রাম থেকে ধরে নিয়ে গেছে একজনকে
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা জানান, শনিবার ভোরে উপজেলার বুড়িমারী ইউনিয়নের মংলীবাড়ী সীমান্তের ৮৪১ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের নিকট থেকে গরু পারাপার করার সময় ভারতীয় পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার-১০৪ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের সদস্যরা সৈয়দ আলীর ছেলে বুলবুল আহম্মেদকে ধরে নিয়ে গেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)) বুড়িমারী কোম্পানী কমান্ডার সুবেদার খাদেমুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
