ফেলানী হত্যার বিচারে ভুল হয়েছে :বিএসএফ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:২২
ভারতের সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের এডিজি বংশী ধর শর্মা ফেলানি বলেছেন, ফেলানি হত্যার প্রথম বিচারে ভুল হয়েছে। সেই কারণে মামলাটি পুনর্বিচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইত্তেফাককে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, গত আগস্টে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষের যে বিচার হয়েছিল আমি মনে করি, তা সঠিক ছিল না। তাই সিদ্ধান্ত পুনর্বিচারে মামলা শুরু করা হয়েছে। তিনি বলেন, ফেলানি হত্যা মামলার বিচারের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তাই কয়েকদিনের মধ্যে নতুন করে বিচারপর্ব শুরু করা হবে। দিনহাটার বিএসএফ সদর কার্যালয়ে বিচারপর্বটি হবে গতবারের মতই গুয়াহাটি ফ্রন্টিয়ারের হেফাজতে। বিএসএফের এই বিশেষ আদালতে ফের হাজির করা হবে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন ১৫ বছর বয়সী কিশোরী ফেলানী। কাঁটাতারের বেড়ায় ফেলানীর ঝুলন্ত লাশের ছবি প্রকাশ হলে তখন ব্যাপক সমালোচনায় পড়ে বিএসএফ।