কোন দল নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে মোকাবিলা করা হবে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:২২
স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, কোন ব্যক্তি বিশেষ বা কোন দল বিশেষ যদি বাধা সৃৃষ্টি করে বা অহেতুক দাবি উপস্থাপন করে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করে তাহলে রাষ্ট্রের সর্বাত্মক শক্তি দিয়ে তা মোকাবিলা করা হবে। গতকাল চরফ্যাসনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা শেষে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন। ভোলার চরফ্যাসন ঢালচর ও কুকরী এবং মনপুরার কলাতলীর চরে একটি ফায়ারসার্ভিস স্টেশন এবং তিনটি পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন উপলক্ষে চরফ্যাসনের টাউন হলে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন । মন্ত্রী চরফ্যাসন আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করেন ।