ইত্তেফাক কর্মীর ইন্তেকাল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:২৬
দৈনিক ইত্তেফাকের বাইন্ডিং বিভাগের কর্মী আব্দুল মজিদ (৫৫) হূদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি দুই ছেলে-দুই মেয়ে এবং অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। নামাজে জানাজা শেষে ঐদিনই মীরপুর ১১ নং কালসি কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে ডিইউজে ইত্তেফাক ইউনিটের ইউনিট প্রধান আবুল খায়ের ও ডেপুটি ইউনিট প্রধান খন্দকার গোলাম জিলানী, দৈনিক ইত্তেফাক এনএনপিপি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন খান ও সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার আজাদ, দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি মনসুর আহমদ ও সাধারণ সম্পাদক শ্রী দীপক চন্দ্র রায় গভীর শোক প্রকাশ করেন।