গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩১
কাউকে অবজ্ঞা বা উপহাস করে নির্বোধ প্রমাণের জন্য আমরা প্রায়ই তাকে গাধা বলে ডেকে থাকি। তবে গাধাদের দলভুক্ত হয়েও আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের গেইনসভিলের নিহাই নামের গাধাটি যেখানে দিব্যি রেকর্ড বইয়ের পাতায় স্থান করে নিয়েছে সেখানে আপনার অবস্থান কোথায় তা আরেকবার ভেবে দেখতেই পারেন। যদিও জিম এন্ড ফ্রাঙ্কি লি নামের দু’জন ব্যক্তির মালিকানায় থাকা এই গাধাটি তার কোনো কীর্তির কারণে নয়, বরং উচ্চতার কারণেই জায়গা করে নিয়েছে রেকর্ড বুকে। মেডিটারনিয়ান মিনিয়েচার ডাঙ্কি প্রজাতির এই গাধাটিই এখন পর্যন্ত স্বীকৃত বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির গাধা যার উচ্চতা রেকর্ড বইয়ের পাতায় লিপিবদ্ধ হয়েছে ৬৪.২ সেন্টিমিটার বা ২৫.২৯ ইঞ্চি হিসেবে।