জোকস

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩১
 এক সর্দারজিকে একটা প্ল¬াস্টিকের পাইপে কুকুরের লেজ ঢুকাতে দেখে চেঁচিয়ে উঠলেন তার প্রতিবেশী— :আচ্ছা বোকা লোক তো তুমি! তুমি জানো না কুকুরের লেজ কখনও সোজা হয় না! :আরে তোমাকে কে বললো যে আমি কুকুরের লেজ সোজা করতে চাইছি। আমি তো চাইছি এই প¬াস্টিকের পাইপটাকে না ভেঙে আস্তে আস্তে বাঁকাতে!  চোর :আপনি মাত্র তিনজনের কথায় আমাকে শাস্তি দিচ্ছেন, হুজুর? বিচারক :অবশ্যই। চোর :একটু সুযোগ পেলে আমিও অনেক লোককে আপনার সামনে দাঁড় করাতে পারি যারা সবাই এক বাক্যে স্বীকার করবে যে, ওরা কেউই আমাকে চুরি করতে দেখে নি!  পুলিশের বড়কর্তার অফিসে প্রাথমিক জেরা চলছে কুখ্যাত ব্যাংক ডাকাত স্যামের— বড়কর্তা :আচ্ছা তুমি তো এই শহরের বড় বড় প্রায় সব ব্যাংকেই গত দু’বছরে একবার না একবার হানা দিয়েছো। আর প্রতিবারই সবার চোখে ধুলো দিয়ে টাকা নিয়ে দিব্যি পালিয়ে গেছ! কিন্তু অবাক করার মতো বিষয় হলো তুমি কখনোই এই শহরের সবচেয়ে বড় ব্যাংক এবিসি’তে ডাকাতি করোনি। কিন্তু কেন? স্যাম :আরে ওই ব্যাংকেই তো আমার ডাকাতির সব টাকা জমা আমি জমা রাখি। ওরা দেউলিয়া হলে যে আমিও শেষ!  স্ত্রী :এই কক্সবাজার বেড়াতে যাওয়ার টাকা কি জোগাড় হয়েছে? স্বামী :হ্যাঁ, হয়েছে। স্ত্রী :তাহলে আমরা কবে রওনা হচ্ছি? স্বামী :কক্সবাজারে থাকার আর বাড়ি ফেরার টাকা জোগাড় হলেই!!