গতকাল রবিবার ইকড়ি ইউনিয়নের মাদার্শীতে জাতীয় পার্টি (জেপি) ও দুঃস্থ কল্যাণ সংস্থার সমন্বয়ে উঠান বৈঠক হয়েছে। দুঃস্থ কল্যাণ সংস্থার এম এ রব্বানী ফিরোজের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন সালমা আহম্মেদ, জেপি নেতা জসিম উদ্দিন সহিদ, রোক্সনা হক, মনিজা আক্তার, ফাতেমা বেগম, আয়েশা বেগম, রোকেয়া বেগম, বেবী বেগম, রাহিমা আক্তার, সুরাইয়া শিউলী, মাকসুদা বেগম ও সীমা বেগম প্রমুখ। বৈঠকে ইকড়ি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ১নং থেকে ৯নং ওয়ার্ডের নারী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র হাতকে শক্তিশালী করতে সাইকেল মার্কা প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
