নোয়াখালী-লাকসাম-কুমিল্লা রুটে ডেমু ট্রেন সার্ভিস চালু হয়েছে। গতকাল রবিবার সকালে নোয়াখালী রেল স্টেশন থেকে এই ট্রেন যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলমন্ত্রী মজিবুল হক। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল পৌনে ১০টায় নোয়াখালী থেকে কুমিল্লা, দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা থেকে নোয়াখালী ও বিকাল সাড়ে পাঁচটায় নোয়াখালী থেকে কুমিল্লার উদ্দেশ্যে ট্রেন যাতায়াত করবে। এ ট্রেনে ১৫০টি আসন এবং ১৫০টি স্ট্যান্ডবাই টিকেটের ব্যবস্থা রয়েছে। নোয়াখালী থেকে কুমিল্লার ভাড়া ৩৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা ধার্য করা হয়েছে।
