কাউখালীতে জেপি’র কর্মী সভা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫০
গতকাল রবিবার কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে মেঘপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আ:কুদ্দুস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান, সভায় বক্তব্য রাখেন জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খান মো:বাচ্চু, জেপি নেতা অধ্যক্ষ আ:সামাদ, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, সাংগঠনিক সম্পাদক শেখ লিটন, ছাত্র সমাজের সভাপতি মন্জুরুল মাহাফুজ পায়েল, তানভির আহমেদ সোহাগ, শ্রমিক পার্টির সভাপতি হারুন আর রশীদ, জেপি নেতা সহিদুল আলম, সরদার রুস্তুম আলী, শরীফ নাসিম উদ্দিন, কাওসার সিকদার, পরিতোষ দাস, এনায়েত হোসেন, মোসলেম আলী, মো: রুস্তম প্রমুখ। বক্তারা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাত মজবুত করার লক্ষ্যে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানান। পরে কাউখালীর মেঘপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের গণসংযোগ ও তদারকির জন্য ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়।