বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র অশ্বপুচ্ছ চুরি!

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৯
চোরদের মধ্যেও ভিন্নতা আছে। ক্ষুদ্র মনের চোর। আর বড় মনের চোর। আর ক্ষুদ্র মনের চোরেরা পারে না এমন কিছু নেই! তাইতো যে পুচ্ছ ঘোড়ার সৌন্দর্য বৃদ্ধি করে সেই সামান্য জিনিসও চুরি করতে দ্বিধাবোধ করেনি। চার্লি নামের একটি ঘোড়া দেশটির ৪৭তম ঘোড়া মেলায় নেয়া হয়েছিল। তার মালিকও সঙ্গে ছিলেন। মেলায় ঘোরার সময় চোরেরা কোনো বেড়ার ফাঁক দিয়ে পুচ্ছগুলো কেটে নেয়। এর দৈর্ঘ্য ছিল ২৪ দশমিক ৮ ইঞ্চি। ইতালির পুলিশ জানিয়েছে, বিশ্বের সবচেয়ে ছোট অশ্বপুচ্ছ ছিল এগুলো। তাদের ধারণা, চোরেরা মালিকের কাছে পুচ্ছ ফেরতের বিনিময়ে অর্থ দাবি করবে। -ইউপিআ