বাগেরহাটের মোল্লাহাট থেকে ৩৫ হাজার ভারতীয় রুপির জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে মোল্লাহাট উপজেলার চাউলঠুরী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়নের চাউলঠুরী গ্রামের নগরবাসী পান্ডের ছেলে গোপাল পান্ডে (২৭) এবং একই উপজেলার দত্তডাঙ্গা গ্রামের মোশারেফ মোল্লার ছেলে আবজাল মোল্লা (৩৮)। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আজিজুল হক সকালে এই প্রতিবেদককে বলেন, শনিবার রাতে ভারতীয় জাল টাকার ক্রেতা সেজে গোয়েন্দা পুলিশের একটি দল চাউলঠুরী গ্রাম থেকে ওই দুই প্রতারককে গ্রেপ্তার করে। এক সপ্তাহ আগে এই দুই প্রতারক মোল্লাহাটের এক ব্যক্তির কাছে ভারতীয় দশ হাজার টাকা বাংলাদেশি বারো হাজার টাকায় বিক্রি করে। কিন্তু ওই টাকা ছিল সব নকল।
