উদ্দীপনা সংবাদ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:০১
প্লেজ হারবার স্কুল এন্ড স্পোর্টস একাডেমিতে ‘‘বাংলাদেশ ২০৪০ এ কি রকম হবে” এ বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত প্লেজ হারবার স্কুল এন্ড স্পোর্টস একাডেমি (PHSA) এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ (IBFB) এর যৌথ উদ্যেগে “ বাংলাদেশ ২০৪০ এ কি রকম হবে”এ বিষয়ক এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্লেজ হারবার স্কুল এন্ড স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়িদের মধ্যে পুরস্কার প্রদান করেন বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজেনা এবং পি.এইচ.এস.এ-এর চেয়ারম্যান জনাব এ টি এম সাইদুল আলম। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সামিহা মাহবুব। ২০৪০ সালে বাংলাদেশ সম্পর্কে সামিহা মাহবুব এর দৃষ্টি বিশ্লেষণ করতে গিয়ে মজেনা মনে করেন বাংলাদেশ ২০৪০ এর আগেই এই লক্ষ্য অর্জন করতে পারবে। পি. এইচ. এস. এ চেয়ারম্যান জনাব সাইদুল আলমকে বাংলাদেশে শান্তি কর্পস বা অনুরূপ শিক্ষা সহায়তা প্রোগ্রাম পুনরায় চালু করতে অনুরোধ করেন, যা গ্রামাঞ্চলে স্কুলের এবং শিক্ষকদের সাহায্য করবে, তিনি আরো বলেন বিদেশী বিশেষজ্ঞ দ্বারা বাংলাদেশে সামগ্রিক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচী আয়োজন করবেন।