দেশের সিনেমায় বর্তমানে অন্যতম আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান। সেই জনপ্রিয়তা দেশের গণ্ডিতেই আটকে নেই। টলিউডেও সমানতালে জনপ্রিয় তিনি।
এখন পর্যন্ত অনেকগুলো কলকাতার সিনেমা জমে গেছে ক্যারিয়ারের বাক্সে। এই পরিচয়ের পাশাপাশি নিজের প্রোডাকশনের প্রথম সিনেমা ‘দেবী’র মধ্য দিয়ে প্রযোজকের খাতাতেও নাম লিখিয়েছেন এবং সেখানেও সফল জয়া আহসান।
সম্প্রতি কলকাতায় মুক্তি পেলো তার নতুন সিনেমা ‘কণ্ঠ’। কলকাতায় বর্তমানে এই সিনেমা নিয়ে বেশ আলোচনায় আছেন তিনি। পাশাপাশি বাংলাদেশেও এ নিয়ে গণমাধ্যমগুলোও ইতিবাচক ভুমিকা রেখেছে। আবারো কলকাতায় নতুন কাজ শুরু করবেন জয়া। তবে এবার কোনো সিনেমায় অভিনয় নয়। নতুন পথে হাঁটতে যাচ্ছে তিনি।
‘ত্রৈলোক্য’ শিরোনামে একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন জয়া। যা নির্মাণ করবেন অরিন্দম শীল। বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ভাষাতেও নির্মাণ হচ্ছে সিরিজটি। ওয়েব সিরিজটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করবেন জয়া।

জয়া আহসান এই প্রসঙ্গে বলেন, ‘অরিন্দম শীলকে দিয়ে নতুন যাত্রা শুরু হলো। ‘আবর্ত’ দিয়ে আমার কলকাতায় ক্যারিয়ার শুরু। যেটি নির্মাণ করেছিলেন অরিন্দম শীল। এই গল্পে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জের। আমি বেশ সম্মানবোধ করছি এই চরিত্রের জন্য তিনি আমাকে পছন্দ করেছেন। ভালো একটি কাজ হতে যাচ্ছে।
ওয়েব সিরিজের গল্পের বিষয়ে জানা যায়, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ‘দারোগার দপ্তর’ বইয়ে প্রথম ত্রৈলোক্য তারিণীর রেফারেন্স পান তিনি। তারপর তাকে নিয়ে জানার আগ্রহ বাড়ে। ১৮০০ শতকের মাঝামাঝি এই মহিলা সিরিয়াল কিলারের বর্ণময় এবং রহস্যময় জীবন বিস্ময়কর। দীর্ঘদিন ধরে তাকে নিয়ে গবেষণা হয়েছে।
বলা হয়ে থাকে, ত্রৈলোক্য ভারতের প্রথম নারী সিরিয়াল কিলার। তার সামাজিক অবস্থান, হত্যালীলা, আত্মগোপন এবং কলকাতা থেকে বেনারস পর্যন্ত যে যাত্রা, সবই থাকবে এই সিরিজে।
আরও পড়ুন: মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, গ্রেফতার ১
ত্রৈলোক্য তারিণীকে নিয়ে গবেষণা করেছেন ও চিত্রনাট্য লিখেছেন শবর্রী ঘোষাল ও পদ্মনাভ দাশগুপ্ত। ‘ত্রৈলোক্য’ দেখা যাবে জি ফাইভ ওয়েব প্ল্যাটফর্মে।
ইত্তেফাক/নূহু
