গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৯
পর্যটকদের থাকা খাওয়ার সুবন্দোবস্ত করে দিতে গোটা বিশ্বে আরামপ্রদ কিংবা তাক লাগানো হোটেলের সংখ্যা নেহাত কম নয়। তবে তাক লাগানো এইসব হোটেলের তালিকাতে হোটেল এভারেস্ট ভিউয়ের অবস্থানটা একটু ভিন্ন উচ্চতাতেই বটে। কেননা, উচ্চতার দিক দিয়ে এভারেস্টের কোলে থাকা এই হোটেলটিই যে উচ্চতম। নেপালের নামচিতে অবস্থিত এই হোটেলটির প্রকৃত উচ্চতা হলো ৩,৯৬২ মিটার বা ১৩,০০০ ফুট। ট্রান্স হিমালয়ান ট্যুর নামের একটি ভ্রমণ-সংস্থার তৈরি এই হোটেলটি এভারেস্টের বেস ক্যাম্পের কাছে তার যাত্রা শুরু করে ১৯৭৩ সালে এবং সেই থেকে আজ অবদি পৃথিবীর উচ্চতম হোটেল হবার রেকর্ডটি অক্ষুন্ন রেখেছে এই ‘দ্য হোটেল এভারেস্ট ভিউ’ হোটেলটি।